দিল্লীকে ৭৭ রানের বড় ব্যবধানে হারিয়ে আইপিএলের প্লে অফ খেলা নিশ্চিত করে ফেলেছে ধোনির চেন্নাই সুপার কিংস।
আজ দিল্লীতে অনুষ্ঠিত আইপিলের প্রথম ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২২৩ রানের বড় সংগ্রহ পায় চেন্নাই।
জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ১৪৬ রানে থামে দিল্লীর ইনিংস। এ জয়ের ফলে গ্রুপ পর্বের সব ম্যাচে খেলে অর্থাৎ ১৪ ম্যাচ খেলে ১৭ পয়েন্ট নিয়ে প্লে অফ খেলা নিশ্চিত করে ফেললো চেন্নাই।




