মুদি দোকানদার আবু সায়েদকে হত্যার অভিযোগে ডিএমপির মোহাম্মদপুর থানায় রুজুকৃত মামলায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনিকে চারদিন এবং সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত।
মঙ্গলবার (২০ আগস্ট) মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের ১০ দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার পরিদর্শক তোফাজ্জল হোসেন। পরে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিনের আদালত তাদের এ রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, সোমবার (১৯ আগস্ট) ডা. দীপু মনিকে রাজধানীর বারিধারা এবং আরিফ খান জয়কে ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।





