রাজধানীর নিউমার্কেট থানাধীন সাইন্সল্যাব এলাকা থেকে মোঃ হাসান (১৩) নামে এক কিশোর এবং নিউমার্কেট থানাধীন মিরপুর রোড এলাকা থেকে আরফিনা (১৫) নামে এক কিশোরী হারিয়ে গেছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ০৮:৩০ ঘটিকায় নিউমার্কেট থানাধীন সাইন্সল্যাব এলাকা থেকে হারিয়ে মোঃ হাসান গেছে এবং শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকাল আনুমানিক ০৩:২৫ ঘটিকায় নিউমার্কেট থানাধীন মিরপুর রোড এলাকা থেকে আরফিনা হারিয়ে গেছে ।
পরবর্তী সময়ে তাদের অভিভাবকগণ ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিউমার্কেট থানায় দুইটি পৃথক সাধারণ ডায়েরী করেন। যার সাধারণ ডায়েরী নম্বর যথাক্রমে-৯০৪, তারিখ ২০/০২/২০২৬ এবং সাধারণ ডায়েরী নম্বর -৯৬২, তারিখ ২১/০২/২০২৬।
কোনো সহৃদয় ব্যক্তি ছবিতে প্রদর্শিতদের সন্ধান জেনে থাকলে নিউমার্কেট থানার ডিউটি অফিসার (০১৩২০-৩৯৫৮৩৫) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।




