ডিএমপি নিউজঃ দেশীয় অস্ত্রসহ পাঁচ ডাকাতকে গ্রেফতার করেছে পল্টন থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- লালন (২৫), বাবু হোসেন (২৪), সাগর (১৮), মাহমুদুল হাসান (২৪) ও সুজা মিয়া (২৪)। গ্রেফতারের পর তাদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ২টি চাপাতি ও ১টি ছোড়া উদ্ধার করা হয়।
৭ জুলাই’ ১৭ রাত দেড়টার দিকে পল্টনের কাবাডি স্টেডিয়াম ও মাওলানা ভাসানী স্টেডিয়ামের মাঝখান থেকে ডাকাতির প্রস্তুতিকালে তাদেরকে গ্রেফতার করে পল্টন থানার টহল পুলিশ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পল্টন থানায় মামলা রুজু হয়েছে।




