ডিএমপি নিউজঃ বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের (বিপিএসএ) নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে শুভেচ্ছা জানালো ক্রাইম রিপোটার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব) ।
আজ বিকালে ডিএমপি কমিশনারের কার্যালয়ে ক্র্যাবের সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক সরোয়ার আলমের নেতৃত্বে শুভেচ্ছা দিতে আসেন ক্র্যাবের নির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা। ডিএমপি কমিশনার ও বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি মোঃ আছাদুজ্জামান মিয়া বিপিএম (বার), পিপিএম কে ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানান ক্র্যাব সভাপতি আবু সালেহ আকন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রলয় কুমার জোয়ারদার বিপিএম, পিপিএম উপ-পুলিশ কমিশনার স্পেশাল এ্যাকশন গ্রুপ, সিটিটিসি, ডিএমপি ঢাকাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন ক্র্যাবের কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি মাসুম মিজান, প্রচার ও প্রকাশনা সম্পাদক খালিদ আহমেদ, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক শাহরিয়ার আরিফ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আসলাম রহমান, দপ্তর সম্পাদক রুদ্র রাসেল, কার্যনির্বাহী সদস্য আলাউদ্দিন আরিফ, কার্যনির্বাহী সদস্য খন্দকার হানিফ রাজা।

শুভেচ্ছান্তে ক্র্যাব সভাপতি আশাবাদ ব্যক্ত করে বলেন, বাংলাদেশ পুলিশের সাথে এ দেশের জন্য আমরা একসাথে কাজ করবো। পেশাদারিত্ব ও ব্যক্তিগত জীবনে পুলিশের সাথে ক্র্যাবের সম্পর্ক সবসময় ভালো। ভবিষ্যতেও এই ভালো সম্পর্ক অটুট থাকবে।
ডিএমপি কমিশনার ক্র্যাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্যকে শুভেচ্ছা ও আন্তরিক ধন্যবাদ জানান।





