বিদেশগমন, উচ্চশিক্ষা, কর্মসংস্থান, অভিবাসন, ভিসা আবেদনসহ বিভিন্ন আন্তর্জাতিক ও সরকারি কাজে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট (Police Clearance Certificate-PCC) একটি গুরুত্বপূর্ণ সরকারি দলিল। বাংলাদেশ পুলিশ ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে চালু হওয়া অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সিস্টেমের মাধ্যমে দেশ-বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক এবং নির্ধারিত ক্ষেত্রে বিদেশি নাগরিকরাও সহজেই পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করতে পারেন।
বাংলাদেশ পুলিশ ২০১৭ সালের ১৭ জানুয়ারিতে অনলাইনে ঢাকা মেট্রোপলিটন এলাকায় এই সেবা চালু করে ।এই সেবা চালু হওয়ার পর হতে অদ্যবধি তিন লক্ষ পয়তাল্লিশ হাজার নয়শত চল্লিশ জনকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রদান করা হয়। এবং ২৫ ডিসেম্বর, ২০১৭ তারিখে দেশব্যাপী পূর্ণাঙ্গ ডিজিটাল পোর্টাল চালুর মাধ্যমে এই সেবাকে সম্পূর্ণ অনলাইনভিত্তিক করা হয়। বর্তমানে আবেদন, ফি পরিশোধ, যাচাই-বাছাই ও সনদ ইস্যুর অধিকাংশ কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হয়।
বাংলাদেশে পুলিশ ক্লিয়ারেন্সের ধরন
বর্তমানে মোট তিন ধরনের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রদান করা হয়:
- এপোস্টিল অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স
- স্পেনের জন্য পুলিশ ক্লিয়ারেন্স
- পুলিশ হেডকোয়ার্টার্স (ওভারসিস শাখা) কর্তৃক প্রাপ্ত ম্যানুয়াল পুলিশ ক্লিয়ারেন্স
আবেদন করার পূর্বশর্ত
পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে নিম্নোক্ত শর্তসমূহ পূরণ করতে হবে:
- কমপক্ষে ৩ (তিন) মাস মেয়াদ সম্পন্ন পাসপোর্ট থাকতে হবে।
- প্রয়োজনীয় কাগজপত্র
বাংলাদেশি নাগরিকের জন্য (এপোস্টিল অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স)
- অনলাইনে পূরণকৃত আবেদনপত্র
বিদেশি নাগরিকের জন্য
- পাসপোর্ট সাইজের ১ কপি ছবি
কীভাবে আবেদন করবেন
পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন সম্পূর্ণ অনলাইনে করা যায়। আবেদন প্রক্রিয়াটি নিম্নরূপ:
Online Police Clearance Portal- (https://pcc.police.gov.bd/ )এ নিবন্ধন করুন।
উল্লেখ্য, আবেদন Submit করার পর তথ্য সংশোধনের সুযোগ থাকে না। এ কারনে তথ্য প্রদানের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উত্তম।
পুলিশ ভেরিফিকেশন কোথায় হবে?
আবেদনকারীর বর্তমান ঠিকানা যে জেলা বা মেট্রোপলিটন এলাকার অন্তর্ভুক্ত, সেই এলাকার সংশ্লিষ্ট পুলিশ ইউনিট কর্তৃক পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন হবে।
বাংলাদেশের অভ্যন্তরে চাকরি বা অন্য কোনো কাজে পুলিশ ক্লিয়ারেন্স প্রয়োজন হলে সংশ্লিষ্ট জেলা স্পেশাল ব্রাঞ্চ (DSB) অথবা মেট্রোপলিটন এলাকার ক্ষেত্রে সিটি স্পেশাল ব্রাঞ্চ (City SB) অফিসে যোগাযোগ করতে হবে।
প্রবাসীদের জন্য বিশেষ নির্দেশনা
প্রবাসী আবেদনকারী যদি অন্য কারও মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্স সংগ্রহ করতে চান, তাহলে সংগ্রহকারীর নাম ও জাতীয় পরিচয়পত্র নম্বর উল্লেখপূর্বক সত্যায়িত একটি Authorization Letter আবেদনের সঙ্গে আপলোড করতে হবে। স্থানীয় আবেদনকারীর ক্ষেত্রেও অন্য কাউকে সনদ সংগ্রহের দায়িত্ব দিলে অনুরূপ অনুমতিপত্র প্রদান করতে হবে।
ডেলিভারির সময় যা সঙ্গে রাখতে হবে
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট গ্রহণের সময় সঙ্গে রাখতে হবে—
- পাসপোর্টের কপি অথবা
- বিদেশে অবস্থানকারী আবেদনকারীর ক্ষেত্রে সংশ্লিষ্ট দূতাবাস বা Justice of Peace কর্তৃক সত্যায়িত Authorization Letter প্রয়োজন হবে।
আবেদন স্ট্যাটাস জানার উপায়
আবেদনের সর্বশেষ অবস্থা জানতে মোবাইল থেকে লিখুন:
- আপনার আবেদনের সর্বশেষ অবস্থা জানতে PCC S (PCC S XXXXXXXXX) এর পর আপনার আবেদনের রেফারেন্স নম্বর লিখে যেকোন মোবাইল থেকে ক্ষুদে বার্তা পাঠান 26969 নম্বরে। ফিরতি এসএমএসে আবেদনটির বর্তমান স্ট্যাটাস জানিয়ে দেওয়া হবে।
তদন্ত ও সনদ প্রদানের সময়সীমা
এপোস্টিল অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স আবেদনের ক্ষেত্রে তদন্ত ও সনদ প্রদানের সময়সীমা সর্বোচ্চ ৩ (তিন) কার্যদিবস।
গুরুত্বপূর্ণ তথ্য
ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও বাংলাদেশ পুলিশের এই ডিজিটাল সেবার মাধ্যমে দেশ-বিদেশে অবস্থানরত নাগরিকরা দ্রুত, স্বচ্ছ ও ঝামেলামুক্তভাবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট গ্রহণ করতে পারছেন। আবেদনকারীদের তথ্য সঠিকভাবে প্রদান এবং প্রয়োজনীয় কাগজপত্র যথাযথভাবে আপলোড করার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বর্তমান ঠিকানা হিসেবে পাসপোর্টে উল্লেখিত স্থায়ী অথবা জরুরি ঠিকানার যে কোনো একটি ব্যবহার করতে হবে এবং আবেদনকারীকে অবশ্যই সেই ঠিকানার বাসিন্দা হতে হবে।
- পাসপোর্ট সাইজের ১ টি স্ক্যান কপি ছবি
- পাসপোর্টের সত্যায়িত স্ক্যান কপি ছবি
- নিবন্ধিত অ্যাকাউন্টে লগইন করে Apply মেনুতে প্রবেশ করুন।
- আবেদনের কপি
- মেশিন রিডেবল পাসপোর্টে (MRP) ঠিকানা উল্লেখ না থাকলে জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন সনদ বা স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের সনদপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে।
- প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত পাসপোর্টের তথ্যপাতার স্ক্যান কপি (বিদেশে থাকলে দূতাবাস কর্তৃক সত্যায়িত)
- সংশ্লিষ্ট প্রতিষ্ঠান/সংস্থার কনসার্ন লেটার
- ব্যক্তিগত তথ্য, বর্তমান ও স্থায়ী ঠিকানা সঠিকভাবে পূরণ করুন।
- বিদেশে অবস্থানকারী বাংলাদেশি নাগরিকের ক্ষেত্রে সংশ্লিষ্ট বাংলাদেশ দূতাবাস/হাইকমিশন কর্তৃক সত্যায়িত পাসপোর্টের তথ্যপাতার কপি দাখিল করতে হবে।
- জাতীয় পরিচয়পত্র (NID) অথবা জন্মনিবন্ধন সনদ
- প্রয়োজনীয় কাগজপত্রের স্ক্যান কপি আপলোড করুন।
- বিদেশ থেকে পাসপোর্ট ইস্যু বা রি-ইস্যু করা হয়ে থাকলে এবং আবেদনকারী বাংলাদেশে অবস্থান করেন, তাহলে সর্বশেষ বাংলাদেশে আগমনের (Arrival) সিলযুক্ত পৃষ্ঠার স্ক্যান কপি আপলোড করতে হবে।
- বাংলাদেশ ব্যাংক/ সোনালী ব্যাংকের যে কোন শাখা থেকে (১-৭৩০১-০০০১-২৬৮১) কোডে করা ১৫০০/- (এক হাজার পাঁচশত) টাকা মূল্যমানের ট্রেজারী চালান অথবা অনলাইনে ক্রেডিট/ডেবিট কার্ডের মাধ্যমে প্রযোজ্য ক্ষেত্রে নির্ধারিত সার্ভিসচার্জ সহ ফি প্রদান এবং ট্রেজারি চালান অথবা অনলাইন পেমেন্টের প্রমাণপত্র। ।
- সকল তথ্য যাচাই করে আবেদন Submit করুন।
- নির্ধারিত পদ্ধতিতে ফি পরিশোধ করুন এবং পরবর্তী নির্দেশনা অনুসরণ করুন।
- ফিরতি এসএমএস এ আপনার আবেদনের সর্বশেষ স্ট্যাটাস পেয়ে যাবেন।
- পুলিশ ক্লিয়ারেন্স ডেলিভারি নিতে প্রার্থীর পাসপোর্টের কপি অথবা আবেদনের কপি সাথে নিয়ে আসতে হবে। এছাড়া প্রার্থী বিদেশে থাকলে সংশ্লিষ্ট এম্বাসি কর্তৃক সত্যায়িত/জাস্টিস অব পিস কর্তৃক সত্যায়িত অথোরাইজেশন লেটার আনতে হবে।
- পুলিশ ক্লিয়ারেন্স সম্পর্কিত যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করুন পুলিশ ক্লিয়ারেন্স হেল্পডেস্ক,পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা মোবাইল নম্বরঃ ০১৩২০০০১৮২৪, ইমেইলঃ pcc@police.gov.bd (রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা সরকারি ছুটি ব্যতীত)।





