প্রধানমন্ত্রী শেখ হাসিনা চারদিনের সরকারি সফরে ভারতের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে নয়াদিল্লির উদ্দেশ্যে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
সফরের প্রথম দুই দিনে প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনৈতিক ফোরাম আয়োজিত ‘ইন্ডিয়া ইকোনমিক সামিট’-এ যোগ দেবেন। সফরের শেষ দুই দিন ৫ ও ৬ অক্টোবর প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক সফর করবেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ঐতিহাসিক হায়দরাবাদ হাউজে দ্বিপাক্ষিক আলোচনা করবেন।
প্রধানমন্ত্রী নয়াদিল্লি সফর শেষে আগামী রবিবার রাতে ঢাকায় ফিরে আসবেন।




