রাজধানীর গুলশান এলাকা থেকে নয় মামলার সাজাভুক্ত আসামি মনছুর আলম ওরফে মনসুর (৫০) কে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
বুধবার (৮ অক্টোবর ২০২৫) বিকাল আনুমানিক ০৫:২০ ঘটিকায় গুলশান থানাধীন গোলচত্বর এলাকা হতে গ্রেফতার করা হয়।
সিটিটিসি সূত্রে জানা যায়, বুধবার বিকালে সিটিটিসির সাইবার ইনভেস্টিগেশন বিভাগের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর গুলশান থানা এলাকায় অভিযান পরিচালনা করে মনছুর আলম ওরফে মনসুরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মনছুর আলম ওরফে মনসুরের বিরুদ্ধে নয়টি সিআর সাজা পরোয়ানা মুলতবি ছিল।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।




