বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও সাত নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃতরা হলো- ১। নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা (২৭) ২। নীলফামারী জেলার ডোমার থানা জোড়াবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান টিটুল (৩৫) ৩। নোয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ ইউসুফ ওরফে হৃদয় (২৮) ৪। ডেমরা থানা ৬৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ বাকি বিল্লাহ বাবুল (৪৮) ৫। পঞ্চগড় জেলা পরিষদের সদস্য ও দেবিগঞ্জ উপজেলা আওয়ামী লীগর সাংগঠনিক সম্পাদক মোঃ হারুন-অর- রশিদ (৪৫) ৬। বাংলাদেশ ছাত্রলীগ কবি নজরুল কলেজ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক স্বপ্নীল আহমেদ কামাল (২৮) ও ৭। ঢাকা মহানগর দক্ষিণ ২০ নং ওয়ার্ড ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো: সোহেল তাজ (৪৮)।
ডিবি সূত্রে জানা যায়, বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১:৫৫ ঘটিকায় ডিবি-গুলশান বিভাগ উত্তরা পশ্চিম থানাধীন তিন নম্বর সেক্টর এলাকায় অভিযান পরিচালনা করে মাসুদ রানাকে গ্রেফতার করে। একই দিন রাত আনুমানিক ১১:৩৫ ঘটিকায় উত্তরখান থানাধীন কাঁচকুড়া বাজার এলাকা থেকে মোস্তাফিজুর রহমান টিটুলকে গ্রেফতার করে ডিবি-উত্তরা বিভাগের একটি টিম। মোঃ ইউসুফ ওরফে হৃদয় ও মোঃ বাকি বিল্লাহ বাবুলকে রাত আনুমানিক ১১:৪৫ ঘটিকায় রাজধানীতে অভিযান পরিচালনা করে গ্রেফতার করে ডিবি-ওয়ারী বিভাগ।
ডিবি সূত্রে আরও জানা যায়, বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকাল আনুমানিক ০৪:৩০ ঘটিকায় ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম মগবাজার এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ হারুন-অর- রশিদকে গ্রেফতার করে। স্বপ্নীল আহমেদ কামালকে দুপুর আনুমানিক ০২:৩৫ ঘটিকায় চকবাজার থানাধীন মিটফোর্ড এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করে ডিবি সাইবার দক্ষিণ বিভাগ। একই দিন বিকাল আনুমানিক ০৪:৩৫ ঘটিকায় শাহবাগ থানার আনন্দ বাজার এলাকা থেকে মো: সোহেল তাজকে গ্রেফতার করে ডিবি-লালবাগ বিভাগের লালবাগ জোনাল টিম।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।




