নাইজেরিয়ায় পবিত্র আশুরা উপলক্ষে শিয়া সম্প্রদায়ের মিছিলে পুলিশের গুলিতে ১২ জন নিহত।
ইসলামিক মুভমেন্ট অব নাইজেরিয়া (আইএমএন) নামের ওই শিয়া গোষ্ঠীর এক মুখপাত্র জানান, মঙ্গলবার নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাদুনা, বাউচি, গম্বে, সকতো এবং কাটসিনা অঞ্চলে মিছিলরত শিয়া সম্প্রদায়ের লোকদের গুলি করে হত্যা করা হয়। এছাড়া পুলিশের হামলার আরও অনেকে আহত হয়েছেন বলে খবরে বলা হয়েছে।
এসময় নাইজেরিয়ার পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে মিছিলকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালিয়েছে। এছাড়া রাজধানী আবুজায় আশুরার শোক মিছিল করতে দেওয়া হয়নি।
উল্লেখ্য, গত জুলাইতে আইএমএন নাইজেরিয়াতে নিষিদ্ধ করা হয়।





