স্প্যানিশ লা লিগায় গতরাতে (৪ জানুয়ারি) মুখোমুখি হয়েছিলো টেবিল টপ বার্সেলোনা ও একেবারে তলানির দল এস্পানিওল। নাটকীয় ম্যাচের মাত্র ২৩ মিনিটে বার্সা পিঁছিয়ে পড়ে,দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফেরে কাতালান জায়েন্টরা। সমতায় ফেরার মিনিট আট’য়েক বাদে এগিয়েও যায়৷ তবে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি বার্সা।
৭৫তম মিনিটে দুঃসংবাদ শুনতে পায় বার্সা। প্রতিপক্ষের ফুটবলারের জার্সি টান দিলে দ্বিতীয় হলুদ কার্ড দেখে ফ্রেঙ্কি ডি ইয়ং মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় বার্সা। আর এরই সুযোগে ম্যাচ শেষের আগ মুহুর্তে (৮৮ মিনিটে) ম্যাচে সমতা আনেন এস্পানিওল ফরোয়ার্ড লিঁই। ম্যাচ শেষ হয় ২-২ গোলের ড্র দিয়ে। গোলটি করেন উ লেই।
লা লিগায় ১৯ ম্যাচে ১২ জয় ও চার ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট ৪০। সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয়স্থানে রিয়াল। ৩৫ পয়েন্ট নিয়ে তিনে উঠছে অ্যাতলেটিকো মাদ্রিদ। আর চারে নেমে গেছে সেভিয়া।




