ডিএমপি নিউজ: রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা নিউমার্কেট ও আশপাশের সড়ক এবং ফুটপাত দখলমুক্ত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম-বার, পিপিএম-বার এর নির্দেশনায় শনিবার অভিযান পরিচালনা করে অবৈধভাবে দখল করা এসব সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা হয় বলে ডিএমপি নিউজকে জানিয়েছেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-রমনা) মো: জয়নুল আবেদীন (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত)।

তিনি জানান, যান চলাচল স্বাভাবিক করার জন্য এ অভিযান চলছে। অভিযানের অংশ হিসেবে নিউমার্কেট ক্রসিং হতে ঢাকা কলেজ পর্যন্ত সড়কের উভয় পাশে এবং গাউছিয়া মার্কেট হতে বাটা সিগনাল পর্যন্ত অবৈধভাবে সড়ক দখল করে দোকানপাট বসিয়ে যানজট সৃষ্টিকারী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সড়ক দখলমুক্ত করা হয়েছে।

নিউমার্কেট এলাকায় চলাচলকারী যাত্রী ও পথচারীরা পুলিশের এই কার্যক্রমে সন্তোষ প্রকাশ করছেন। ডিএমপি কমিশনারের নির্দেশনা মোতাবেক সড়কের অবৈধ দখলদারদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।





