ডিএমপি নিউজ: রাজধানীর মিরপুর মডেল থানা এলাকা থেকে মোঃ কবির নামের ১৮ বছরের এক ব্যক্তি হারিয়ে গেছে। তার উচ্চতা ৪ ফুট ৫ ইঞ্চি ও গায়ের রং শ্যামলা। তার মায়ের নাম কহিনুর।
থানা সূত্র জানায়, গত ৩০ এপ্রিল ২০২৪ তারিখ দুপুর আনুমানিক একটার দিকে কল্যাণপুর গালর্স স্কুলের পাশে বিস্কুট ফ্যাক্টরীতে কাজ করার উদ্দেশে বের হয়ে আর ফিরে আসেনি। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে কোথাও খুঁজে না পেয়ে রাজধানীর মিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিখোঁজের মাতা। জিডি নং- ১৬৬০, তারিখ- ১৭/০৫/২০২৪খ্রি.।
কোন সহৃদয় ব্যক্তি ছবিতে প্রদর্শিত যুবকের সন্ধান জেনে থাকলে মিরপুর মডেল থানার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) আব্দুর রাজ্জাক বিশ্বাস (০১৯২২-৮১০৯০৮) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।





