রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন ১১ নং সেক্টরস্থ ৩৪, গরীবে নেওয়াজ রোড থেকে কাজী ফালগুনী ঈশিতা নামের এক মহিলা নিখোঁজ হয়েছে। তার বয়স ৪০ বছর। নিখোঁজ কাজী ফালগুনী ঈশিতা এর গায়ের রং ফর্সা, উচ্চতা- ৪ ফুট ১১ ইঞ্চি। বটল গ্রীন কালারের সালোয়ার কামিজ (এক কালারের) সামনে এম্ব্রোডারি করা পোশাক পরিহিত ছিল।
উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়, কাজী ফালগুনী ঈশিতা গত ২৯ জুন ২০২৬ খ্রি. দুপুর আনুমানিক ১৩:৩০ ঘটিকায় উত্তরা পশ্চিম থানাধীন ১১ নং সেক্টরস্থ ৩৪, গরীবে নেওয়াজ রোড ব্রিটিশ আমেরিকান রিসোর্স সেন্টার থেকে খোঁজ পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ বিষয়ে উত্তরা পশ্চিম থানায় একটি জিডি করা হয়। জিডি নং-২৬৮৩, তারিখ-২৯/০৬/২০২৬ খ্রি.।
কোন সহৃদয় ব্যক্তি ছবিতে প্রদর্শিত নিখোঁজ কাজী ফালগুনী ঈশিতা এর সন্ধান জেনে থাকলে তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মোঃ সুমন মিয়া (০১৭৩৯-৩৯৭৬২২), ডিউটি অফিসার (০১৩২০-০৪১৮২৪) অথবা অফিসার ইনচার্জ (০১৩২০-০৪১৮১৭) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।





