৫০ বছর বয়সী জামাল হোসেন স্বপনের সন্ধান চায় কাফরুল থানা পুলিশ। তার গায়ের রঙ শ্যামলা এবং উচ্চতা ৫ ফিট ৬ ইঞ্চি। তার পরনে ছিল জিন্স প্যান্ট ও জলপাই রঙের টি-শার্ট।
কাফরুল থানা সূত্রে জানা যায়, জামাল হোসেন স্বপন গত ২০ জুলাই ২০২৬ খ্রি. বেলা আনুমানিক ০৩:৩০ ঘটিকায় কাফরুল থানাধীন বাসা নং-৮৭৫ সেনপাড়া পর্বতা এলাকা থেকে নিখোঁজ হয়েছে মর্মে তার ছোট বোন খোদেজা হক আইরিন কাফরুল থানায় জিডি করার আবেদন করেন। এ বিষয়ে কাফরুল থানায় একটি জিডি করা হয়। জিডি নং-১৬৯৬, তারিখ-২১/০৭/২০২৬ খ্রি.। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে জামাল হোসেন স্বপনের কোনো সন্ধান পাওয়া যায়নি।
কোন সহৃদয় ব্যক্তি ছবিতে প্রদর্শিত নিখোঁজ স্বপনের সন্ধান জেনে থাকলে তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মওদুদ আহমেদ (০১৭১১-২০৪০২৯), ডিউটি অফিসার (০১৩২০-০৪১২১৩) অথবা অফিসার ইনচার্জ (০১৩২০-০৪১২০৬) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।





