ডিএমপি নিউজ: রাজধানীর হাজারীবাগ থানা এলাকা থেকে তানভীর নামের একজন ব্যক্তি নিখোঁজ হয়েছেন। তার বয়স ২৪ বছর। পিতার নাম ইদ্রিস আলী। গায়ের রং শ্যামলা ও উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিলো আকাশী রঙের পাঞ্জাবী।
তানভীর গত ০৯ ডিসেম্বর দুপুর দুইটার দিকে ঝাউচর বাজার, হাজারীবাগ থেকে কাজের কথা বলে বের হয়ে যায়, আর ফিরে আসেনি। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে কোথাও খুঁজে না পেয়ে ১০ ডিসেম্বর হাজারীবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিখোঁজের বড় ভাই। হাজারীবাগ থানার জিডি নাম্বার-৫২৩।
তানভীরের সন্ধান পেলে হাজারীবাগ থানার তদন্তকারী অফিসার এস আই মো: কাছেদ মুনসী (০১৯১৬৫২৩৮৫৭) ও অফিসার ইনচার্জ (০১৩২০-০৩৯৬০৪) এর মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।





