ডিএমপি নিউজ: রাজধানীর মিরপুর মডেল থানা এলাকা থেকে মো: নাসির শেখ নামের ২৯ বছরের এক ব্যক্তি হারিয়ে গেছে। তার উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি ও গায়ের রং ফর্সা। বাসা থেকে বের হওয়ার সময় তার পরনে ছিলো টি-শার্ট ও নরমাল প্যান্ট।
থানা সূত্র জানায়, গত ৬ মার্চ ২০২৪ তারিখ সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটার দিকে নাসির শেখ কল্যাণপুর ১১ নাম্বার রোডের ১০/১ এর বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে কোথাও খুঁজে না পেয়ে রাজধানীর মিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিখোঁজের ফুফাতো ভাই। জিডি নং- ৭০২, তারিখ- ০৭/০৩/২০২৪খ্রি.।
কোন সহৃদয় ব্যক্তি ছবিতে প্রদর্শিত যুবকের সন্ধান জেনে থাকলে মিরপুর মডেল থানার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) আঃ রাজ্জাক (০১৭৬৫-৯০০৪১৭) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।




