রাজধানীর কদমতলী থানা এলাকা থেকে ফাহাদ সুলাইমান নামের ২৮ বছরের এক ব্যক্তি হারিয়ে গেছে। তার গায়ের রং উজ্জ্বল শ্যামলা, উচ্চতা ৫ ফুট ০৮ ইঞ্চি এবং সে সুঠাম স্বাস্থ্যের অধিকারী। হলুদ রংয়ের গেঞ্জি ও থ্রি কোয়ার্টার প্যান্ট পরিহিত ছিল।
কদমতলী থানা সূত্রে জানা যায় যে, ফাহাদ সুলাইমান গত ২৫ সেপ্টেম্বর ২০২৫ দুপুর অনুমান ০২:০০ ঘটিকার সময় ঢাকার কদমতলী থানাধীন মুরাদপুর এলাকার নিজ বাড়ি থেকে কাউকে কিছু না বলে বের হয়ে যায় এবং অদ্যবধি ফিরে আসেনি। সে কিছুটা মানসিক বিকারগ্রস্ত ছিল। নিখোঁজের পর আত্মীয়-স্বজনের বাড়ি সহ বিভিন্ন সম্ভাব্য স্থানে খোঁজখবর নেওয়া হয়েছে, কিন্তু কোনো সন্ধান মেলেনি। পরবর্তীতে তার বড় ভাই কদমতলী থানায় একটি নিখোঁজ জিডি করেন, যাহার জিডি নম্বর -২০৯৪, তারিখ-২৫/০৯/২০২৫ খ্রি.।
কোন সহৃদয় ব্যক্তি ছবিতে প্রদর্শিত নিখোঁজ ফাহাদ সুলাইমানের সন্ধান জেনে থাকলে কদমতলী থানার তদন্তকারী কর্মকর্তা (০১৭১৬-৭৮৮৯৮৯) নাম্বারে অথবা কদমতলী থানার ডিউটি অফিসারের (০১৩২০-০৪০৫৭২) নাম্বারে অথবা ভারপ্রাপ্ত কর্মকর্তার (০১৩২০-০৪০৫৬৫) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।





