রাজধানীর সবুজবাগ থানাধীন বউ বাজার উত্তর বাসাবো এলাকার নিজ বাসা থেকে বাহির হয়ে ফাহিম নামে এক শিশু নিখোঁজ হয়েছে। তার বয়স ০৭ বছর। তার গায়ের রং ফর্সা, উচ্চতা ৩ ফুট, পরনে ছিল সাদা নীল গেঞ্জি ও নীল রঙের প্যান্ট।
সবুজবাগ থানা সূত্রে জানা যায়, গত (২৭ জুন ২০২৬) বিকাল অনুমান ০৩ : ৩০ ঘটিকায় নিজ বাসা হতে নিখোঁজ হয়। এরপর আর বাসায় ফিরে না আসলে সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরবর্তী সময়ে তার মা মোছাঃ ফাতেমা খাতুন (২৭) সবুজবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যার নম্বর-২০২১, তারিখ ২৯/০৬/২০২৬ খ্রি.।
কোনো সহৃদয় ব্যক্তি ছবিতে প্রদর্শিত শিশুর সন্ধান জেনে থাকলে সবুজবাগ থানার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মোঃ আজিজুল হক ভূইয়াঁ (০১৭১৭-৬২৮৮৭৮), ডিউটি অফিসার (০১৩২০-০৪০১৯৫) অথবা অফিসার ইনচার্জ (০১৩২০-০৪০১৮৮) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।





