রাজধানীর কদমতলী থানা এলাকা থেকে মনিকা আক্তার নামের ১৫ বছরের এক মেয়ে হারিয়ে গেছে। তার গায়ের রং ফর্সা, উচ্চতা ৪ ফুট ১০ ইঞ্চি, চুল কালো রংয়ের মাঝারি সাইজের, মুখমন্ডল লম্বাটে, কালো রংয়ের বোরকা পরিহিত ছিল, আঞ্চলিক ভাষায় কথা বলে।
কদমতলী থানা সূত্রে জানা যায় যে, মনিকা আক্তার গত ১১ সেপ্টেম্বর ২০২৫ দুপুর অনুমানিক ০৩:০০ ঘটিকার সময় রাজধানীর কদমতলী থানাধীন মুরাদপুর সরকারী উচ্চ বিদ্যালায়ের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। নিখোঁজের পর আত্মীয়-স্বজনের বাড়ি সহ বিভিন্ন সম্ভাব্য স্থানে খোঁজখবর নেওয়া হয়েছে, কিন্তু কোনো সন্ধান মেলেনি। পরবর্তীতে তার মা কদমতলী থানায় একটি নিখোঁজ জিডি করেন, যাহার জিডি নম্বর -৮৬৫, তারিখ-১২/১০/২০২৫ খ্রি.।
কোন সহৃদয় ব্যক্তি ছবিতে প্রদর্শিত নিখোঁজ মনিকা আক্তারের সন্ধান জেনে থাকলে কদমতলী থানার তদন্তকারী কর্মকর্তা (০১৭১০০২০১০০) নাম্বারে অথবা কদমতলী থানার ডিউটি অফিসারের (০১৩২০-০৪০৫৭২) নাম্বারে অথবা ভারপ্রাপ্ত কর্মকর্তার (০১৩২০-০৪০৫৬৫) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।





