গোপালগঞ্জ সদর থানাধীন পুরাতন মানিকদাহ এলাকা থেকে সজিব মোল্লা (২১) নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিখোঁজ হয়েছে। তার বয়স ২১ বছর।
গোপালগঞ্জ সদর থানা সূত্রে জানা যায়, গত ১৫ মে ২০২৬ খ্রিস্টাব্দ সকাল আনুমানিক ১০:০০ ঘটিকায় গোপালগঞ্জ সদর থানার পুরাতন মানিকদাহ এলাকা থেকে সজিব মোল্লা নিখোঁজ হন। এরপর সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় একটি জিডি করা হয়। জিডি নং-১০৯৩, তারিখ-২০/০৫/২০২৬ খ্রি.।
কোন সহৃদয় ব্যক্তি ছবিতে প্রদর্শিত নিখোঁজ এর সন্ধান জেনে থাকলে তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মোঃ আশিকুর রহমান (০১৯৩৩-৬১৭৯৮০), ডিউটি অফিসার (০১৩২০-০৯৯৩৭৫) অথবা অফিসার ইনচার্জ (০১৩২০-০৯৯৩৭০) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।





