রাজধানীর সূত্রাপুর এলাকা হতে মাহিম বিন আজিজ (১৭) নামের একজন কিশোর হারিয়ে গেছে। তার বয়স ১৭ বছর। নিখোঁজ মাহিম বিন আজিজ এর গায়ের রং শ্যামলা, চুল লম্বা, মুখমন্ডল গোলাকার, মুখে খোঁচা দাড়ি, উচ্চতা- ৫ ফুট ৯ ইঞ্চি এবং পরনে ছিলো কালো প্যান্ট ও কালো টি শার্ট।
সূত্রাপুর থানা সূত্রে জানা যায়, মাহিম বিন আজিজ গত ০৬ এপ্রিল ২০২৬ খ্রি. সকাল আনুমানিক ১০:০০ ঘটিকায় সূত্রাপুর থানাধীন লক্ষীবাজার এলাকার বাসা হতে কাউকে কিছু না বলে চলে যায়। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে সূত্রাপুর থানায় একটি নিখোঁজ জিডি করা হয়। জিডি নং-৩৮৭, তারিখ-০৯/০৪/২০২৬ খ্রি.।
কোন সহৃদয় ব্যক্তি ছবিতে প্রদর্শিত নিখোঁজ মাহিম বিন আজিজের সন্ধান জেনে থাকলে তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মোঃ মঈনুল হোসেন মিলন (০১৭৩৫-৯৩৩২৬২), ডিউটি অফিসার (০১৩২০-০৩৯৯৫৬) অথবা অফিসার ইনচার্জ (০১৩২০-০৩৯৯৪৯) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।




