রাজধানীর ফুলবাড়ীয়া এলাকা থেকে মোঃ মিলন শেখ নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছে। তার বয়স ২৬ বছর। নিখোঁজ মিলন শেখ এর গায়ের রং শ্যামলা, উচ্চতা- ৫ ফুট ৭ ইঞ্চি এবং কালো রংয়ের টিশার্ট ও নেভি ব্লু প্যান্ট পরিহিত ছিল।
শাহবাগ থানা সূত্রে জানা যায়, মিলন শেখ গত ১৯ মে ২০২৬ খ্রি. রাত আনুমানিক ০৮:০০ ঘটিকায় এনেক্সকো টাওয়ার, ফুলবাড়ীয়া ঢাকা থেকে নিখোঁজ হয় মর্মে তার ভাই মিরাজ শেখ সাধারন ডায়েরী (জিডি) করার আবেদন করেন। এ বিষয়ে শাহবাগ থানায় একটি জিডি করা হয়। জিডি নং-১৩৯৩, তারিখ-২০/০৫/২০২৬ খ্রি.। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে মিলন শেখ কে অদ্যবধি পাওয়া যায়নি।
কোন সহৃদয় ব্যক্তি ছবিতে প্রদর্শিত নিখোঁজ মিলন শেখ এর সন্ধান জেনে থাকলে তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মোঃ মাজিবুল আলম (০১৬২১৪৬৪০১৩), ডিউটি অফিসার (০১৩২০-০৩৯৫২৭) অথবা অফিসার ইনচার্জ (০১৩২০-০৩৯৫২০) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।





