রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে মোঃ নুর ইসলাম নামের ৩৮ বছরের একজন ব্যক্তি হারিয়ে গেছে।
ডিএমপির কামরাঙ্গীরচর থানা সূত্রে জানা যায়, গত ১৬ জুলাই, ২০২৫ সকাল আনুমানিক ১০:০০ ঘটিকায় কামরাঙ্গীরচরথানাধীন ঝাউলাহাটি চৌরাস্তার এস এম টাওয়ারের ৪র্থ তলার নিজ বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে নিখোঁজ মোঃ নূর ইসলামের মাতা মোসা রোকেয়া গত ২০ জুলাই কামরাঙ্গীরচর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যার নম্বর-১২২৯।
কোন সহৃদয় ব্যক্তি ছবিতে প্রদর্শিত ব্যক্তির সন্ধান জেনে থাকলে তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মো: ইমরান হোসেন (০১৯৫৯-৩১০০০৪), কামরাঙ্গীরচর থানার ডিউটি অফিসার (০১৩২০-০৩৯৯২৮) বা অফিসার ইনচার্জ (০১৩২০-০৩৯৯২১) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।





