রাজধানীর শাহবাগ থানাধীন বঙ্গবাজার এলাকা থেকে মোঃ রাসেল (৩৮) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। তার সন্ধান পেতে সর্বসাধারণের সহযোগিতা কামনা করেছে শাহবাগ থানা পুলিশ।
শাহবাগ থানা সূত্রে জানা যায়, গত ২৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল আনুমানিক ৪:৩০ ঘটিকায় শাহবাগ থানাধীন বঙ্গবাজার এলাকা থেকে মোঃ রাসেল নিখোঁজ হন। এরপর থেকে তিনি আর বাসায় ফিরে আসেননি। আত্মীয়-স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় নিখোঁজ ব্যক্তির স্ত্রী জেসমিন আক্তার (২৮) শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৯৫, তারিখ: ০২/০৮/২০২৬ খ্রি.) দায়ের করেছেন।
কোন সহৃদয় ব্যক্তি নিখোঁজ এর সন্ধান জেনে থাকলে তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মোঃ মোঃ নাজমুল হাসান (০১৭০৩-২২১৪৯৫), ডিউটি অফিসার (০১৩২০-০৩৯৫২৭) অথবা অফিসার ইনচার্জের (০১৩২০-০৩৯৫২০) সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।





