রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন সেক্টর-৫ এলাকা থেকে নিখোঁজ হয়েছেন মোহাম্মদ হোসাইন ফেরদৌস (৪৮) নামে এক ব্যক্তি। তাকে খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা।
উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়, গত (১৬ জুন) বিকাল ০৪:৩০ ঘটিকায় উত্তরা পশ্চিম থানাধীন সেক্টর-৫ এলাকা থেকে মোহাম্মদ হোসাইন ফেরদৌস নিজ বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। পরবর্তীতে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় ভিকটিমের ভাই একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন, জিডি নং-১৭৮৯, তারিখ: ২০/০৬/২০২৬। নিখোঁজ মোহাম্মদ হোসাইন ফেরদৌস এর পিতার নাম মৃত তাবারক হোসাইন এবং মাতার নাম রোকেয়া বেগম। তিনি লম্বায় ৫ ফুট ৮ ইঞ্চি,গায়ের রং ফর্সা,ওজন আনুমানিক ৮০ কেজি, চুল ছোট (কাঁচা-পাকা)।
কোন সহৃদয় ব্যক্তি ছবিতে প্রদর্শিত নিখোঁজ মোহাম্মদ হোসাইন ফেরদৌসের সন্ধান জেনে থাকলে তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মোঃ মিজানুর রহমান (০১৭১৩-২৬৫৭৬৩), ডিউটি অফিসার (০১৩২০-০৪১৮২৪) অথবা অফিসার ইনচার্জ (০১৩২০-০৪১৮১৭) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।





