রাজধানীর ভাটারা থানাধীন ৪০ নং ওয়ার্ডের বারিধারা জে-ব্লক এলাকা থেকে রঘুনাথ পাল নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। তার বয়স ৬৫ বছর। নিখোঁজ রঘুনাথ পাল এর গায়ের রং শ্যামলা, উচ্চতা- ৫ ফুট ১ ইঞ্চি, চুল সাদা-পাকা। তিনি মানসিকভাবে অসুস্থ।
ভাটারা থানা সূত্রে জানা যায়,রঘুনাথ পাল সোমবার (১৩ জুলাই ২০২৬) খ্রি. বিকাল আনুমানিক ০৩:০০ ঘটিকায় বারিধারা ইন্টাকো কনভেনশন হলের রেস্তোরাঁর নিচ থেকে নিখোঁজ হয় মর্মে তার ভাতিজা অপু কুমার পাল সাধারণ ডায়েরি (জিডি) করার আবেদন করেন। এ বিষয়ে ভাটারা থানায় একটি জিডি করা হয়। জিডি নং-১৬৪৮, তারিখ-১৩/০৭/২০২৬ খ্রি.। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে রঘুনাথ পাল কে অদ্যবধি পাওয়া যায়নি।
কোন সহৃদয় ব্যক্তি ছবিতে প্রদর্শিত নিখোঁজ রঘুনাথ পাল এর সন্ধান জেনে থাকলে তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) হাবিবুর রহমান (০১৭১১-২২৬৬৩৪), ডিউটি অফিসার (০১৩২০-০৪১৫৯১) অথবা অফিসার ইনচার্জ (০১৩২০-০৪১৫৮৪) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।





