রাজধানীর শ্যামপুর মডেল থানা এলাকা থেকে রাজু হোসেন নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। তার বয়স ১৫ বছর। নিখোঁজ রাজু হোসেনের এর গায়ের রং শ্যামলা এবং ঘিয়া রংয়ের টিশার্ট ও জিন্স প্যান্ট পরিহিত ছিল।
শ্যামপুর মডেল থানা সূত্রে জানা যায়, রাজু হোসেন ১৯ মে ২০২৬ খ্রি. সকাল আনুমানিক ০৯:৩০ ঘটিকায় জুরাইন বালুর মাঠ এলাকা হতে নিখোঁজ হয়। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ বিষয়ে শ্যামপুর মডেল থানায় একটি জিডি করা হয়। জিডি নং-১১৩২, তারিখ-১৯/০৫/২০২৬ খ্রি.।
কোন সহৃদয় ব্যক্তি ছবিতে প্রদর্শিত নিখোঁজ এর সন্ধান জেনে থাকলে তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মোহাম্মদ কামাল হোসেন (০১৬-২১৫৪৮৫৬৭), ডিউটি অফিসার (০১৩২০-০৪০৪৮৮) অথবা অফিসার ইনচার্জ (০১৩২০-০৪০৪৮১) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।





