ডিএমপি নিউজ: রাজধানীর নিউমার্কেট থানা এলাকা থেকে রেফাত নামে একটি ছেলে হারিয়ে গেছে। তার বয়স ৮ বছর। পিতার নাম- মোঃ আব্দুস সহিদ ও মাতার নাম- মোছাঃ কলফুন নেছা।
বর্তমান ঠিকানা- কাটাবন ঢাল, থানা-নিউমার্কেট, ঢাকা। তার উচ্চতা- ৪ ফুট ৬ ইঞ্চি, গায়ের রং- উজ্জ্বল শ্যামলা, কপালে কাটা দাগ আছে। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল কালো রংয়ের গেঞ্জি।
রেফাত গত ২৭ নভেম্বর ২০২২ খ্রি. সকাল ৭:০০ টায় নিজ বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সে ফিরে না আসায় তার পিতা, মাতা ও আত্মীয়-স্বজন সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেন।
তাকে খুঁজে না পাওয়ায় রেফাতের চাচা ৭ এপ্রিল ২০২৩ খ্রি. ডিএমপির নিউমার্কেট থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। যার নম্বর ৩৩৮।
কোন সহৃদয় ব্যক্তি ছবিতে প্রদর্শিত ছেলের সন্ধান জেনে থাকলে নিউমার্কেট থানার ডিউটি অফিসার (০১৩২০-০৩৯৫৮৩) বা অফিসার ইনচার্জ (০১৩২০-০৩৯৫৭৬) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।




