রাজধানীর শাহবাগ থানা এলাকায় মোঃ ইসমাইল (০৩) নামের এক ছেলে শিশু নিখোঁজ হয়েছে। ইসমাইলের উচ্চতা আনুমানিক ২ ফুট ১ ইঞ্চি। গায়ের রঙ উজ্জ্বল শ্যাম বর্ণ। পড়নে সাদা গেঞ্জি ও হাফ প্যান্ট ছিল।
শাহবাগ থানা সূত্রে জানা যায়, সোমবার (৮ জুন) সন্ধ্যা আনুমানিক ০৭:০০ ঘটিকায় শাহবাগ থানাধীন গোলাপশাহ মাজার এলাকা থেকে উক্ত শিশুটি নিখোঁজ হয়েছে। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে কোথাও খুঁজে না পেয়ে তার বাবা বিল্লাল হোসেন শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি নং–৬০২, তারিখ–০৯/০৫/২০২৬ খ্রি.
কোন সহৃদয় ব্যক্তি ছবিতে প্রদর্শিত শিশুটির সন্ধান জেনে থাকলে শাহবাগ থানার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) ইলিয়াস কবির (০১৭২২৩৫০৩৫৯), ডিউটি অফিসার (০১৩২০-০৩৯৫২৭) বা অফিসার ইনচার্জ (০১৩২০-০৩৯৫২০) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।





