রাজধানীর লালবাগ এলাকা থেকে রাব্বি ইসলাম হাসিব নামের একজন শিশু হারিয়ে গেছে। শিশুটির বয়স ২ বছর ৬ মাস । তার গায়ের শ্যামল, চুল ছোট ও উচ্চতা ২ ফুট ৬ ইঞ্চি ।
লালবাগ থানা সূত্রে জানা যায়, রাব্বি ইসলাম হাসিব শুক্রবার (১৫ মে) সকাল আনুমানিক ০২:৩০ ঘটিকায় লালবাগ থানাধীন শেখ সাহেবের বাজার এলাকার ভাড়া বাসা থেকে নিখোঁজ হয়। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে কোথাও খুঁজে না পেয়ে তার মা শিউলি আক্তার লালবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি নং–৮১৩, তারিখ–১৫/০৫/২০২৬ খ্রি.।
কোন সহৃদয় ব্যক্তি ছবিতে প্রদর্শিত শিশুটির সন্ধান জেনে থাকলে লালবাগ থানার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) নাজমুল হোসেন (০১৭২৮-২৮৫৫৮২), ডিউটি অফিসার (০১৩২০-০৩৯৮৪৪) বা অফিসার ইনচার্জ (০১৩২০-০৩৯৮৩৭) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।




