ডিএমপি নিউজ: রাজধানীর মিরপুরের বসতি হাউজিং এলাকা হতে ইফাদ আহমেদ চৌধুরী নামে এক ব্যক্তি হারিয়ে গেছে। তার বয়স ২৪ বছর। তার গায়ের রং শ্যাম বর্ণ, মুখমন্ডল গোলাকৃতি, মাথার চুল কালো, উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, তার পরণে ছিল ব্লু রংয়ের শার্ট ও কলো রংয়ের প্যান্ট। তার মাতার নাম জান্নাতুল ফেরদৌস। তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার শেলগর গ্রামে।
মিরপুর মডেল থানাসূত্রে জানা যায়, গত ১১ এপ্রিল ২০২২ দুপুর ১২:৪৫ টায় মিরপুর মডেল থানার বসতি হাউজিং এর ৭ নং বাসা থেকে নামাজ পড়ার উদ্দেশ্যে বের হয়ে আর ফিরে নি। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরবর্তী সময়ে তার মাতা জান্নাতুল ফেরদৌস ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যার নম্বর ৮৩৯, তারিখ ১১/০৪/২০২১।
কোন সহৃদয় ব্যক্তি তার সন্ধান জেনে থাকলে এসআই কাজী মোঃ গোলাম কিবরিয়া (০১৮১৮-৬৮২০৯৪) এবং ডিউটি অফিসার (০১৩২০-০৪১১২৯) ও অফিসার ইনচার্জ মিরপুর মডেল থানার মোবাইল নাম্বারে (০১৩২০-০৪১১২২) যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।




