ডিএমপি নিউজ: মোঃ রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি হারিয়ে গেছেন। তার গায়ের রং কালো, লম্বা অনুমান ৫ ফুট ৭ ইঞ্চি, মাথায় হালকা পাঁকা চুল ও মুখে হালকা পাঁকা দাঁড়ি ছিল। তার বয়স ৫০ বছর। হারিয়ে যাওয়ার সময় তার পরণে ছিল ব্লু রংয়ের ফুল হাতা ও কলারসহ গেঞ্জি, কাপড়ের জ্যাকেট ও হালকা লালচে রংয়ের চেক লুঙ্গি।
গত ১৩ জানুয়ারি’১৮ সকালে তাকে মুগদা হাসপাতালে ভর্তি করানো হয়। সে ১৪ জানুয়ারি মুগদা হাসপাতাল থেকে নিখোঁজ হয়।
তার হারানো সংক্রান্তে ১৭ জানুয়ারি’১৮ মুগদা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। যার নম্বর ৮৭৬।
কোন সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান জেনে থাকলে নিকটস্থ থানায় অথবা ডিএমপি মিডিয়া (০১৭১৩-৩৯৮৭৫৭) যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।





