ডিএমপি নিউজ: রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে মোঃ জাকির হোসেন নামের মানসিক অসুস্থ এক ব্যক্তি হারিয়ে গেছে। তার বয়স ৪৪ বছর। নিখোঁজ ব্যক্তির উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মাথায় টাক ও মুখে হালকা দাড়ি। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিলো লুঙ্গি ও ফুলহাতা শীতের গেঞ্জি।
কামরাঙ্গীরচর থানা সূত্র জানায়, গত ৭ জানুয়ারি রাতে কামরাঙ্গীরচর থানার পশ্চিম ইসলাম নগরের ৯নং গলির বাসা থেকে কাউকে কিছু না বলে বাহির হয়ে যায়, আর ফিরে আসে নাই। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে কোথাও খুঁজে না পেয়ে তার ভাই নুরুল ইসলাম কামরাঙ্গীরচর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নং–৬১৪, তারিখ–১৪/০১/২০২৪ খ্রি.।
কোন সহৃদয় ব্যক্তি ছবিতে প্রদর্শিত ব্যক্তির সন্ধান জেনে থাকলে কামরাঙ্গীরচর থানার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মোস্তাকিম কবির (০১৯১৪-৩৪৬৪৮২), ডিউটি অফিসার (০১৩২০-০৩৯৯২৮) বা অফিসার ইনচার্জ (০১৩২০-০৩৯৯২১) এর নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।





