ডিএমপি নিউজ: রাজধানীর কদমতলী থানা এলাকা থেকে খাদিজাজুল কোবরা ফারিহা নামের একটি শিশু হারিয়ে গেছে। তার বয়স ১৩ বছর। তার বাবার নাম ফাহাদুল ইসলাম। ফারিহার গায়ের রং শ্যামলা ও উচ্চতা ৪ ফুট। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল কালো বোরকা।
কদমতলী থানা সূত্র জানায়, গত ১৯ মার্চ ২০২৪ তারিখ সন্ধ্যায় জুরাইন চেয়ারম্যান বড়ি এলাকা থেকে নিখোঁজ হয়। বাসায় ফিরে না আসায় সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করা হয়। তাকে খুঁজে না পাওয়ায় তার পিতা গত ২৬ মার্চ কদমতলী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। যার নম্বর-১৭২৫।
কোন হৃদয়বান ব্যক্তি উক্ত শিশুটির সন্ধান জেনে থাকলে কদমতলী থানার তদন্তকারী অফিসার এসআই (নিঃ) রাজীব চন্দ্র সরকার (০১৯১৮-৭৩৮২৭৪) অথবা অফিসার ইনচার্জ কদমতলী থানা (০১৩২০-০৪০৫৬৫) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।




