ডিএমপি নিউজ: ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে মোঃ ওমর ফারুক নামের এক ব্যক্তি হারিয়ে গেছে। তার বয়স ৪৯ বছর। তার পিতার নাম মৃত আলী আকবর ও মাতার নাম আমিরুন নেছা।
মোঃ ওমর ফারুকের উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি ও গায়ের রং শ্যামলা। বাসা থেকে বের হওয়ার সময় তার পরনে ছিলো লাল রংয়ের ফুল হাতা চেক শার্ট ও লুঙ্গী। সে শারীরিকভাবে কিছুটা অসুস্থ্য, এক চোখে দেখতে পায় না।
দক্ষিণ কেরানীগঞ্জ থানা সূত্র জানায়, গত ১০ এপ্রিল ২০২৪ তারিখ দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া পশ্চিমপাড়ার বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে কোথাও খুঁজে না পেয়ে ভিকটিমের স্ত্রী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নং- ৭২১, তারিখ- ১৪/০৪/২০২৪ খ্রি.।
কোন সহৃদয় ব্যক্তি ছবিতে প্রদর্শিত ব্যক্তির সন্ধান জেনে থাকলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (০১৩২০০৮৯৪৮১) অথবা ডিউটি অফিসার (০১৩২০০৮৯৪৮৬) এর মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।





