ডিএমপি নিউজ: রাজধানীর শেওড়াপাড়া এলাকা থেকে মোসা: সুমাইয়া নামের ১৩ বছরের একজন মেয়ে হারিয়ে গেছে। তার গায়ের রং শ্যামলা, হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল এ্যাস রঙয়ের কামিজ ও আকাশী রঙয়ের পায়জামা। তিনি ওয়াসা রোডের পশ্চিম শেওড়াপাড়ার একটি বাসায় গৃহকর্মীর কাজ করতেন।
থানা সূত্র জানায়, সুমাইয়া গত ৯ মে সকালে শেওড়াপাড়ার বাসা থেকে বের হয়ে আর ফিরে আসে নাই। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে কোথাও খুঁজে না পেয়ে তার বাসার মালিক গত ৯ মে মিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নং–১১/২৪।
কোন সহৃদয় ব্যক্তি ছবিতে প্রদর্শিত মেয়েটির সন্ধান জেনে থাকলে মিরপুর মডেল থানার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) আব্দুর রাজ্জাক বিশ্বাস (০১৯২২-৮১০৯০৮), ডিউটি অফিসার (০১৩২০-০৪১১২৯) বা অফিসার ইনচার্জ (০১৩২০-০৪১১২২) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।




