রাজধানীর শাহবাগ এলাকা থেকে ওজায়ের মোল্লা নামের একজন যুবক হারিয়ে গেছে। তার বয়স ২৩ বছর। ওজায়ের মোল্লার গায়ের রং উজ্জল শ্যামলা, চুল ছোট, মুখমন্ডল গোলাকার ও উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি।
শাহবাগ থানা সূত্র জানা যায়, ওজায়ের মোল্লা, গত ০৮ ই মে ২০২৫ খ্রি. দুপুর আনুমানিক ০১:৩০ ঘটিকা শাহবাগ থানাধীন ঢাকা মেডিকেল কলেজ এলাকা থেকে নিখোঁজ হয় । সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে কোথাও খুঁজে না পেয়ে তার মামা মোস্তফা মিয়া শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নং–৬৮৯, তারিখ–০৯/০৫/২০২৫ খ্রি.।
কোন সহৃদয় ব্যক্তি ছবিতে প্রদর্শিত যুবকের সন্ধান জেনে থাকলে শাহবাগ থানার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মোঃ মাজিবুল আলম (০১৬২১৪৬৪০১৩), ডিউটি অফিসার (০১৩২০-০৩৯৫২৭) বা অফিসার ইনচার্জ (০১৩২০-০৩৯৫২০) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।





