রাজধানীর লালবাগ এলাকা থেকে মিরাজ হোসেন ফাহিম নামের একজন যুবক হারিয়ে গেছে। তার বয়স ১৯ বছর। মিরাজের গায়ের রং উজ্জল শ্যামলা, চুল ছোট, মুখমন্ডল গোলাকার ও উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি।
লালবাগ থানা সূত্র জানা যায়, মিরাজ হোসেন গত (১৪ মে ২০২৫ খ্রি.) বুধবার সকাল আনুমানিক ১০:০০ ঘটিকায় লালবাগ থানাধীন নিজ বাসা থেকে রাগ করে বাসা থেকে বের হয়ে যায়। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে কোথাও খুঁজে না পেয়ে তার বাবা মোঃ খোকন মিয়া লালবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নং–৬৭৮, তারিখ–১৪/০৫/২০২৫ খ্রি.।
কোন সহৃদয় ব্যক্তি ছবিতে প্রদর্শিত যুবকের সন্ধান জেনে থাকলে লালবাগ থানার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মোঃ আবু হানিফা (০১৭৩৫৬৩৫১৬৯), ডিউটি অফিসার (০১৩২০-০৩৯৮৪৪) বা অফিসার ইনচার্জ (০১৩২০-০৩৯৮৩৭) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।




