রাজধানীর শাহবাগ এলাকা থেকে সাকিব জামান নামে এক ব্যক্তি হারিয়ে গেছে। তার বয়স ২৬ বছর। সাকিব জামানের গায়ের রং উজ্জ্বল, চুল ছোট, ওজন ৬৫ কেজি ও উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি।
শাহবাগ থানা সূত্রে জানা যায়, সাকিব জামানকে গত মঙ্গলবার (০২ সেপ্টেম্বর ২০২৫) বিকাল আনুমানিক ০৩:০০ ঘটিকার সময় শাহবাগ থানাধীন ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকা হতে খুঁজে পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে কোথাও খুঁজে না পেয়ে তার বাবা শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নং-৯১১, তারিখ-১৪/০৯/২০২৫ খ্রি.।
কোনো সহৃদয় ব্যক্তি ছবিতে প্রদর্শিত ব্যক্তির সন্ধান জেনে থাকলে নীলক্ষেত পুলিশ ফাঁড়ির ইনচার্জ (০১৭১৪-৬৬০৬৮৫), ডিউটি অফিসার শাহবাগ থানা (০১৩২০-০৩৯৫২৭) বা অফিসার ইনচার্জ শাহবাগ থানা (০১৩২০-০৩৯৫২০) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।





