রাজধানীর লালবাগ এলাকা থেকে মেহেদী রতন নামের একজন যুবক হারিয়ে গেছে। তার বয়স ২০ বছর। মেহেদী রতন এর গায়ের রং কালো ও মুখমন্ডল লম্বাটে ।
লালবাগ থানা সূত্রে জানা যায়, মেহেদী রতন গত ১০ জুলাই ২০২৫ তারিখ সকাল আনুমানিক ১১:০০ ঘটিকায় লালবাগ থানাধীন শহীদনগর এলাকার ৬ নং গলির নিজ বাসা থেকে নিখোঁজ হয়। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে কোথাও খুঁজে না পেয়ে তার মা মঞ্জিলা বেগম লালবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নং–১০১১, তারিখ–২০/০৮/২০২৫ খ্রি.।
কোন সহৃদয় ব্যক্তি ছবিতে প্রদর্শিত যুবকের সন্ধান জেনে থাকলে লালবাগ থানার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মোঃ আবু হানিফা (০১৭৩৫-৬৩৫১৬৯), ডিউটি অফিসার (০১৩২০-০৩৯৮৪৪) বা অফিসার ইনচার্জ (০১৩২০-০৩৯৮৩৭) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।





