রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে শেখ ফরিদ নামের একজন যুবক হারিয়ে গেছে। তার বয়স ২২ বছর। শেখ ফরিদ এর গায়ের রং শ্যামলা, উচ্চতা-৫ ফুট ২ ইঞ্চি এবং পরনে ছিলো জিন্স ও টি-শার্ট।
কামরাঙ্গীরচর থানা সূত্রে জানা যায়, শেখ ফরিদ গত ০৩ নভেম্বর ২০২৫ তারিখ রাত আনুমানিক ০৮:০০ ঘটিকায় কামরাঙ্গীরচর থানাধীন চান মসজিদ এলাকার ভাড়া বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে কামরাঙ্গীরচর থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়। জিডি নং-৫০১, তারিখ-০৯/১১/২০২৫ খ্রি.।
কোনো সহৃদয় ব্যক্তি ছবিতে প্রদর্শিত যুবকের সন্ধান জেনে থাকলে কামরাঙ্গীরচর থানার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মোঃ এমরান হোসেন (০১৭১৮-৩২৭৯৭৪), ডিউটি অফিসার (০১৩২০-০৩৯৯২৮) বা অফিসার ইনচার্জ (০১৩২০-০৩৯৯২১) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।





