হবিগঞ্জ সদর মডেল থানা এলাকা থেকে মোঃ লোকমান মিয়া নামের একজন কিশোর হারিয়ে গেছে। তার বয়স ১৩ বছর, গায়ের রং শ্যামলা, উচ্চতা-৪ ফুট ১ ইঞ্চি।
হবিগঞ্জ সদর মডেল থানা সূত্রে জানা যায়, লোকমান গত ২৫ অক্টোবর ২০২৫ তারিখ রাত আনুমানিক ০৯:০০ ঘটিকায় হবিগঞ্জ সদর মডেল থানা এলাকার নিজ বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়। জিডি নং-১৫০, তারিখ-০২/১১/২০২৫ খ্রি.।
কোনো সহৃদয় ব্যক্তি ছবিতে প্রদর্শিত যুবকের সন্ধান জেনে থাকলে হবিগঞ্জ সদর মডেল থানার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মোঃ বিশ্বজিৎ সরকার (০১৭৩৫-৬৫৭৮৩৫), ডিউটি অফিসার (০১৩২০-১১৮৭৮৪) বা অফিসার ইনচার্জ (০১৩২০-১১৮৭৭৯) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।





