রাজধানীর কদমতলী এলাকা থেকে মোঃ সানি নামের একজন যুবক হারিয়ে গেছে। তার বয়স ২৬ বছর এবং সে পেশায় একজন অটোরিকশা চালক। সানি এর গায়ের রং শ্যামলা, উচ্চতা-৫ ফুট ৬ ইঞ্চি এবং পরনে ছিলো নীল ও লাল রঙের জ্যাকেট এবং কালো রঙের প্যান্ট।
কদমতলী থানা সূত্রে জানা যায়, মোঃ সানি গত ৪ ডিসেম্বর ২০২৫ তারিখ সকাল আনুমানিক ০৯:০০ ঘটিকায় কদমতলী মুরাদপুর এলাকা হতে অটোরিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ হয়। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে কদমতলী থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়। জিডি নং-৪৩১, তারিখ-০৬/১২/২০২৫ খ্রি.।
কোনো সহৃদয় ব্যক্তি ছবিতে প্রদর্শিত যুবকের সন্ধান জেনে থাকলে কদমতলী থানার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মোঃ রাসেল (০১৭১৬-৭৮৮৯৮৯), ডিউটি অফিসার (০১৩২০-০৪০৫৭২) অথবা অফিসার ইনচার্জ (০১৩২০-০৪০৫৬৫) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।





