রাজধানীর কদমতলীর বাসা থেকে মোঃ ইসুফ মোল্লা নামে এক শিশু হারিয়ে গেছে। তার বয়স ১৫ বছর।
তার গায়ের রং কালো, মুখমন্ডল গোলাকার, উচ্চতা অনুমান ৫ ফুট ২ ইঞ্চি। পরনে ছিল সাদা শার্ট ও কালো রঙের প্যান্ট।
সে গত ২২ জানুয়ারি ২০২৬ সন্ধ্যা অনুমান ৭.০০ ঘটিকায় বাসার কাউকে কিছু না জানিয়ে বের হয়ে যায়। এরপর আর বাসায় ফিরে না আসলে সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরবর্তী সময়ে তার পিতা মোঃ অলি উল্লাহ (৫১) ঢাকা মেট্রোপলিটন পুলিশের কদমতলী থানায় একটি সাধারণ ডায়েরী করেন। যার নম্বর-৬৮৮, তারিখ ০৯/০২/২০২৬।
কোনো সহৃদয় ব্যক্তি ছবিতে প্রদর্শিত যুবকের সন্ধান জেনে থাকলে কদমতলী থানার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মোঃ সাইফুল ইসলাম (০১৭১০-০২০১০০), ডিউটি অফিসার (০১৩২০-০৪০৫৭২) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।




