রাজধানীর কদমতলী এলাকা থেকে খাদিজা বেগম নামের একজন নারী হারিয়ে গেছে। তার বয়স ৩৫ বছর। খাদিজা বেগম এর গায়ের রং ফর্সা, মুখমণ্ডল গোলাকার, উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি, চুল কালো লম্বা, থ্রি পিস ও বোরকা পরিহিত ছিল।
কদমতলী থানা সূত্রে জানা যায়, খাদিজা বেগম গত ৩০ জানুয়ারি ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১০:০০ ঘটিকায় কদমতলী থানাধীন নতুর আলীবহর এলাকার ভাড়া বাসা হতে কাউকে কিছু না জানিয়ে বের হয়ে নিখোঁজ হয়। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে কোথাও খুঁজে না পেয়ে নিখোঁজ খাদিজা বেগমের স্বামী মোঃ রফিকুল ইসলাম কদমতলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নং– ৫২৩, তারিখ– ০৭/০২/২০২৬ খ্রি.।
কোন সহৃদয় ব্যক্তি ছবিতে প্রদর্শিত নারীর সন্ধান জেনে থাকলে কদমতলী থানার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মোঃ বেলাল হোসেন (০১৯২৮-১৬৭০২৬), ডিউটি অফিসার (০১৩২০-০৪০৫৭২) বা অফিসার ইনচার্জ (০১৩২০-০৪০৫৬৫) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।




