রাজধানীর কামরাঙ্গীরচর থানাধীন ব্যাটারীঘাট রুপনগর এলাকার ভাড়া বাসা থেকে বাহির হয়ে মো. নাইম ইসলাম নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছে। তার বয়স ২৪ বছর।তার গায়ের রং শ্যামবর্ণ, মস্তিষ্ক স্বাভাবিক, পরনে ছিল সাদা লুঙ্গি ও নীল রঙের টি-শার্ট।
সে গত ২০ জুন ২০২৬ সন্ধ্যা অনুমান ৬.০০ ঘটিকায় বাসার কাউকে কিছু না জানিয়ে বের হয়ে যায়। এরপর আর বাসায় ফিরে না আসলে সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরবর্তী সময়ে তার স্ত্রী কুলছুম আক্তার (১৯) ঢাকা মেট্রোপলিটন পুলিশের কামরাঙ্গীরচর থানায় একটি সাধারণ ডায়েরী করেন। যার নম্বর-১৩৩৭, তারিখ ২৪/০৬/২০২৬ খ্রি.।
কোনো সহৃদয় ব্যক্তি ছবিতে প্রদর্শিত যুবকের সন্ধান জেনে থাকলে কামরাঙ্গীরচর থানার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মো. ইমরান হোসেন (০১৯৫৯-৩১০০০৪), ডিউটি অফিসার (০১৩২০-০৩৯৯২৮) অথবা অফিসার ইনচার্জ (০১৩২০-০৩৯৯২১) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।





