রাজধানীর ল্যাব এইড হাসপাতাল এলাকা হতে পেয়ারা বেগম (৫৮) নামে একজন নারী নিখোঁজ হয়েছে । নিখোঁজের সময় পরনে ছিল ম্যাক্সি।
নিখোঁজ পেয়ারা বেগম শনিবার (১১ জুলাই ২০২৬) তারিখ সন্ধ্যা অনুমান ৭:০০ ঘটিকায় তার মেয়ে সামশুন নাহার (৪৩)-এর সাথে ধানমন্ডির ল্যাব এইড হাসপাতালে ডাক্তার দেখানোর জন্য যান। ডাক্তার দেখানো শেষে তার মেয়ে টেস্ট/রিপোর্টের বিল পরিশোধ করতে ক্যাশ কাউন্টারে গেলে পেয়ারা বেগম সেখানে বসা ছিলেন। বিল পরিশোধ শেষে তার মাকে সেখানে আর খুঁজে পায়নি। আশপাশের সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরবর্তী সময়ে তার মেয়ে সামশুন নাহার ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরী করেন। যার নম্বর-৬২০, তারিখ ১১/০৭/২০২৬ খ্রি.।
কোনো সহৃদয় ব্যক্তি ছবিতে প্রদর্শিত নারীর সন্ধান জেনে থাকলে ধানমন্ডি থানার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মোঃ শাহীন আল মামুন (০১৭১৭-০৫৩১২৩), ডিউটি অফিসার (০১৩২০-০৩৯৫৫৫), অফিসার ইনচার্জ (০১৩২০-০৩৯৫৪৮) অথবা পরিবার (০১৩৪২-৯০৭৫০৮) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।





