রাজধানীর কলাবাগান এলাকা থেকে মোঃ মোক্তার হোসেন স্বপন নামে এক ব্যক্তি হারিয়ে গেছে। তার বয়স ৫৮ বছর। তার এর গায়ের রং উজ্জল শ্যামলা ও উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি।
কলাবাগান থানা সূত্র জানা যায়, মোঃ মোক্তার হোসেন স্বপন গত ৭ নভেম্বর ২০২৫ সকাল আনুমানিক ৮:৩০ ঘটিকায় কলাবাগান থানাধীন ক্রিসেন্ট রোড এলাকার তার নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসে নাই। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে কোথাও খুঁজে না পেয়ে তার ভাগিনা কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নং–৪৮৮, তারিখ-০৮/১১/২০২৫ খ্রি.।
কোন সহৃদয় ব্যক্তি ছবিতে প্রদর্শিত ব্যক্তির সন্ধান জেনে থাকলে কলাবাগান থানার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মোঃ ময়লাল হোসেন (০১৯৪২-৯১৭৫৫৩), ডিউটি অফিসার (০১৩২০-০৩৯৬৩৯) বা অফিসার ইনচার্জ (০১৩২০-০৩৯৬৩২) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।





