ডিএমপি নিউজ: রাজধানীর মিরপুরের আহম্মেদ নগর এলাকা থেকে আফরা ইবনাত সামিহা নামের ১৭ বছরের এক মেয়ে হারিয়ে গেছে। তার উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি ও গায়ের রং ফর্সা। তার পিতার নাম মোঃ সামিউল ইসলাম।
মিরপুর মডেল থানা সূত্র জানায়, গত ৮ জুলাই ২০২৪ তারিখ বেলা ১১:০৫ টায় মিরপুরের জোনাকী রোডের নিজ বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে কোথাও খুঁজে না পেয়ে রাজধানীর মিরপুর মডেল থানায় নিখোঁজের বাবা মোঃ সামিউল ইসলাম ৮ জুলাই ২০২৪ তারিখে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন । যার নাম্বার- ৮২৭।
কোন সহৃদয় ব্যক্তি ছবিতে প্রদর্শিত সামিহার সন্ধান জেনে থাকলে মিরপুর মডেল থানার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মোঃ হোসনে মোবারক (০১৭৫৭-৬৯১৫৬১) ও অফিসার ইনচার্জ (ওসি) (০১৩২০-০৪১১২২) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।





